Ads 468x60px

AddThis

এইডস আসছে স্থল-বন্দরসহ সীমান্ত দিয়ে !

এশিয়া মহাদেশের মধ্যে এইডস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী ভারতে। ফলে পার্শবর্তী বাংলাদেশ রয়েছে ঝুকির মধ্যে। হিলি স্থলবন্দরসহ সীমান্তে দু-দেশের মধ্যে অবাধ যাতায়াতের কারনে এখানে ছড়িয়ে পড়ছে HIV এইডস। বিভিন্ন এনজিও কর্মকর্তারা হিলিতে ৫/৬জন এইডস রুগিও রয়েছে বলে জানান। স্থলবন্দরের ভারতীয় ট্রাক ডাইভারদের অবাধ বিচরন ও যৌন কর্মীদের সাথে মিলামেশার কথা স্বিকার করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ হিলি প্রজেক্ট অফিসার দেব দুলাল রায়।

বিটিভিকে জনপ্রিয় করার ৬ দফাঃ যে কোন টিভি চ্যানেল ব্যাবহার করতে পারে

১/  শুক্র – শনি বার দুদিন পুরোনো দিনের ছায়াছবি দেখাতে হবে ।  আধুনিক ছবির মধ্যে জলিল সারের গুলা দেখানো যেতে পারে, পাবলিক কমেডি ভালই পায়।  


নির্বাচনী প্রচারণায়ে রঙ্গ/রাজ নীতি

ভোটারদের মন আকর্ষণের জন্য গাজীপুরে দুই প্রার্থীর পক্ষে দেশের মিডিয়া ব্যক্তিত্বগণ মাঠে নেমেছিলেন। সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মান্নানের পক্ষে নির্বাচনী প্রচারণায় এক সপ্তাহ আগে মাঠে নেমেছিলেন জাসাস নেতা কণ্ঠ শিল্পী মনির খান। অন্যদিকে শেষ সময়ে এসে আজমত উল্লাহর পক্ষে সোমবার থেকে প্রচারনায় অংশ নিয়েছিলেন কণ্ঠ শিল্পী মমতাজ। অভিনেত্রী তারানা হালিম এর আগে দুদিন প্রচারনায় অংশ নিয়েছিলেন।  

রাজনীতি নয় যেন রঙ্গমঞ্চঃ মমতাজ থেকে কনকচাঁপা

রাজনীতি এখন ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বদের হাতে চলে গেছে। কে কত ব্যবসা করবে, কে কত রঙ্গ করবে সেটা নিয়ে প্রতিযোগিতা। কিছুদিন আগে বিএনপিতে যোগ দিলেন সংগীতশিল্পী কনকচাঁপা। বৃহস্পতিবার রাতে (১৫-৮-১৩) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। এ খবর নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। আমি কোন পক্ষের দল ভারি করতে আসি নি। শুধু দেখাতে চাই রাজনীতিতে তাদের উপস্থিতির মাত্রা। এবার দেখে নেয়া যাক মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে যারা দেশের বড় বড় দলের মধ্যে অবস্থান করছেন।   

আরেকটি সত্য ঘটনা এবং ঐশীর ভবিষ্যৎ ?

২২ বছর বয়সী ম্যানিলা চৌধুরী তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। এই ছাত্রী ২০১০ সালে চাকরি খুঁজতে গিয়ে শাকু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয়। আটকে পড়ে তার প্রলোভনের জালে, প্রেম থেকে শুরু করে লিভ টুগেদার। ম্যানিলাকে বিয়ের আশ্বাস দিলেও বিয়ে করেনি শাকু। নামায় ইয়াবা ব্যবসায়। একপর্যায়ে ২০১১ সালে র‌্যাবরে হাতে গ্রেফতার হয় ম্যানিলা। ১০ মাস পর জামিনে মুক্তি পেয়ে আবারো সক্রিয় হয়ে ওঠে এ ম্যানিলা। 

ঐশীর নতুন ও ভয়ংকর তথ্য

অষ্টম শ্রেণীতে পড়াকালীন সময়ে মোট ৫ ধরনের মাদকে আসক্ত ছিল ঐশী। হেরোইন, পেথেড্রিন, ইয়াবা, অ্যালকোহল ও গাঁজা সেবনে অভ্যস্ত ছিল সে। প্রতি মাসেই নতুন নতুন পদ্ধতিতে বাবা-মাকে বলে সে প্রায় ৫০ হাজার টাকা হাতখরচ হাতিয়ে নিত। মূলত বন্ধুরাই তাকে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করতো। যে নেশা জীবনের জন্য কাল হল সেই নেশাকে ভুলতে পারছে না ঐশী। 

ঐশী কেন এমনটা করলো ?

ইয়াবা এমন একটি মাদক, যা মানুষকে শুধু মৃত্যুর দিকেই ঠেলে দেয় না মৃত্যুর আগে ওই ইয়াবাসেবীকে পাগলে পরিণত করে ফেলে। প্রাথমিকভাবে ইয়াবার এই ভয়ঙ্কর রূপ কেউ বুঝতে পারে না। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর এমন প্রমাণ পেয়েছেন মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রের বিশেষজ্ঞরা। বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বারাকার এডুকেটর ডিডক্স জাকিউল আলম মিলটন বলেন, মাদক মাত্রই মানবদেহের জন্য ক্ষতিকর মাদক মানেই মৃত্যু। মাদক সেবনকারী বিভিন্নভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। কিন্তু ইয়াবা এমন একটি ভয়ঙ্কর মাদক, যা মানুষকে শুধু মেরেই ফেলে না মারার আগে ওই মানুষকে পাগলে পরিণত করে ফেলে। যার পাগলামির কারণে গোটা পরিবার ধ্বংস হয়ে যায়।