২২ বছর বয়সী ম্যানিলা চৌধুরী তিতুমীর কলেজের ফিন্যান্স
বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। এই ছাত্রী ২০১০ সালে
চাকরি খুঁজতে গিয়ে শাকু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয়। আটকে পড়ে তার প্রলোভনের জালে, প্রেম
থেকে শুরু করে লিভ টুগেদার। ম্যানিলাকে
বিয়ের আশ্বাস দিলেও বিয়ে করেনি শাকু। নামায় ইয়াবা ব্যবসায়। একপর্যায়ে ২০১১ সালে র্যাবরে
হাতে গ্রেফতার হয় ম্যানিলা। ১০ মাস পর জামিনে মুক্তি পেয়ে আবারো সক্রিয় হয়ে ওঠে এ
ম্যানিলা।
নেশা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নেশা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঐশীর নতুন ও ভয়ংকর তথ্য
অষ্টম শ্রেণীতে পড়াকালীন সময়ে মোট ৫ ধরনের মাদকে আসক্ত
ছিল ঐশী। হেরোইন, পেথেড্রিন, ইয়াবা,
অ্যালকোহল ও গাঁজা সেবনে অভ্যস্ত ছিল সে। প্রতি মাসেই নতুন নতুন
পদ্ধতিতে বাবা-মাকে বলে সে প্রায় ৫০ হাজার টাকা হাতখরচ হাতিয়ে নিত। মূলত বন্ধুরাই
তাকে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করতো। যে নেশা
জীবনের জন্য কাল হল সেই নেশাকে ভুলতে পারছে না ঐশী।
ঐশী কেন এমনটা করলো ?
ইয়াবা এমন একটি মাদক, যা মানুষকে শুধু
মৃত্যুর দিকেই ঠেলে দেয় না মৃত্যুর আগে ওই ইয়াবাসেবীকে পাগলে পরিণত করে ফেলে।
প্রাথমিকভাবে ইয়াবার এই ভয়ঙ্কর রূপ কেউ বুঝতে পারে না। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও
পর্যবেক্ষণের পর এমন প্রমাণ পেয়েছেন মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রের বিশেষজ্ঞরা। বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা ও
পুনর্বাসন কেন্দ্র বারাকার এডুকেটর ডিডক্স জাকিউল আলম মিলটন বলেন, মাদক মাত্রই মানবদেহের জন্য ক্ষতিকর মাদক মানেই মৃত্যু। মাদক সেবনকারী
বিভিন্নভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। কিন্তু ইয়াবা এমন একটি ভয়ঙ্কর
মাদক, যা মানুষকে শুধু মেরেই ফেলে না মারার আগে ওই
মানুষকে পাগলে পরিণত করে ফেলে। যার পাগলামির কারণে গোটা পরিবার ধ্বংস হয়ে যায়।
নিকিতা: THE ‘ইয়াবা –সুন্দরী’
সেই নিকিতা-সুন্দরীকে নিশ্চয়ই ভুলে যাননি পাঠক ? আজ থেকে
মাত্র কয়েক বছর আগের কাহিনী। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক-আমলের বিশেষ অভিযানে অন্ধকার
জগৎ থেকে প্রকাশ্যে মুখ দেখাতে বাধ্য হয়েছিলেন যে কথিত ‘মডেল’
নিকিতা, তার স্খলনের মূলে কোন বস্তুটি
ছিল, তাও নিশ্চয়ই পাঠক বিস্মৃত হননি। কেননা, নায়িকা-সদৃশ সুন্দরী নিকিতার ‘প্রসন্ন’
কপালে সেদিন ওই বস্তুটির কল্যাণেই জুটেছিল ‘ইয়াবা-সুন্দরী’র তকমা। অনেকে ইয়াবা-নিকিতা
নামেই তাকে আজবধি মনে রেখেছে। এটি পুরাতন খবর।
লেবেলসমূহ:
নেশা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)



.jpg)